সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: মোটরসাইকেল চালকের স্বীকারোক্তি আদালতে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

নরসিংদীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকের বিরুদ্ধে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহপরানকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে, রোববার (১ জুন) তিনি ধর্ষণের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেফতারকৃত শাহপরান (৩০) ঢাকার কেরানীগঞ্জ থানার তারানগর বটতলী (দক্ষিণ পাড়া) এলাকার বাসিন্দা এবং আব্দুল আলীর ছেলে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগী নারী চিকিৎসার জন্য ২৮ মে বিকেলে মিরপুর-১২ নম্বর এলাকা থেকে একটি রাইড শেয়ার মোটরসাইকেলে শ্যামলীর উদ্দেশে রওনা হন। কিন্তু রাত সোয়া ৯টার দিকে চালক তাকে শ্যামলীর পরিবর্তে নিয়ে যায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভাস্থ পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি নির্জন কালভার্ট এলাকায়। সেখানে ওই নারীকে ধর্ষণের পাশাপাশি তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয় চালক। এ সময় হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করে।

ঘটনার পর ভুক্তভোগী নারী ৯৯৯ নম্বরে ফোন দিলে পলাশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরদিন, ২৯ মে, ওই নারী বাদী হয়ে ধর্ষক শাহপরানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুই সহযোগীর বিরুদ্ধে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের নির্দেশে আসামিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য ইউনিট। অবশেষে, শনিবার (৩১ মে) দিবাগত মধ্যরাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পলায়নরত অবস্থায় শাহপরানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোববার আদালতে হাজির করা হলে তিনি ধর্ষণের অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নরসিংদীতে নারী যাত্রীকে ধর্ষণ: মোটরসাইকেল চালকের স্বীকারোক্তি আদালতে

আপডেট সময় : ০৮:৫৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫