সর্বশেষ
নালিতাবাড়ীতে ব্রিজ নির্মাণকাজ পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী রাজস্থলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ ভাড়াটিয়া পরিবারের বসতঘর, ক্ষতি ১৬ লাখ টাকা শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ (এক) জন। অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম অসহায় মোশারফের পাশে দাঁড়ালেন মেয়র পদপ্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম নালিতাবাড়ীতে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ২১৪ পিস ইয়াবাসহ গ্রেফতার -০১ শার্শায় বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, ৭ মামলার আসামি। Kde mohu získat free spiny bez vkladu a risku?

সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু

 কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

 সিরাজগঞ্জের কাজিপুরে পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করার ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি হাওলদার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের রাম প্রসাদ হালদার (৩০) এবং তাঁর মেয়ে কিরণমালা (১৩)। কাজিপুর থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬টার দিকে রাম প্রসাদ হালদার ও তাঁর মেয়ে কিরণমালা তরলজাতীয় কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১১টার দিকে কিরণমালার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর বাবা রাম প্রসাদ হালদারও মারা যান। পারিবারিক কলহের কারণে তাঁরা কীটনাশক পান করেছেন বলে জানা গেছে।কাজিপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু

আপডেট সময় : ০২:০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬