ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ।
- আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবি বিকৃত করার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও অপপ্রচারের প্রতিবাদে সাদিকা ট্রেডার্স-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন।ময়মনসিংহের ফুলপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে ছবি বিকৃতি ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সাদিকা ট্রেডার্স। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩:টায় ফুলপুর ভাইটকান্দি সাদিকা ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন। সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চক্রান্ত করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি বিকৃত করে এবং একটি ভুয়া ও ভিত্তিহীন তথ্য জুড়ে দিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, “এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের যে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন জানান, এই কুচক্রী মহল ও সাইবার অপরাধীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাদিকা ট্রেডার্সের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।



















