সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

 আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৩৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

 ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগকালীন মহড়ার আয়োজন করা হয়। শেরপুর: শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। এ সময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নকলা: নকলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন আ্যনি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমির শরীফুল ইসলাম প্রমুখ। নালিতাবাড়ী: নালিতাবাড়ীতে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্রীবরদী: শ্রীবরদীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। ঝিনাইগাতী: ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০২:৩৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬