বেনাপোলে দুর্গাপূজার মণ্ডপে আবু তাহের ভারতের অনুদান, সম্প্রীতির বার্তা নিয়ে বিএনপির শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০২:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান বিতরণ ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ আবু তাহের ভারতের নিজস্ব অর্থায়নে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি জনাব আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব নাসিম গণি পল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ। অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এমন প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।




















