সর্বশেষ
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে বিএনপি’র উষ্ণ সংবর্ধনা প্রদান করলেন শার্শার তৃণমূল নেতাকর্মীরা নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১কেজি গাঁজাসহ গ্রেফতার – ০৫ নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন। ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলার অংশগ্রহণে আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ সেপ্টেম্বর /২৬ সোমবার সকাল ১০,৩০ঘটিকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা । এসময় বিভিন্ন খাতওয়ারী মামলা নিয়ে আলোচনায় ডিআইজি ক্রাইম এগেন্সট প্রপার্টি, মানব-পাচার, মানিলন্ডারিং, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিসারদের থানাগুলোতে আগত সেবা প্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং “দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” – এটি নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের স্বার্থে সকলকে কাজ করার নির্দেশ দেন। থানায় মামলা বা জিডি করতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা কষ্টের শিকার না হন এবিষয়ে স্পষ্ট নির্দেশনা দেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ করে প্রতিমা তৈরির স্থানসমূহে গোয়েন্দা নজরদারি জোড়দার করতঃ নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সহিত সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন ও উৎসবমূখর করতে নির্দেশ প্রদান করেন। এসময় অভিন্ন মানদন্ডের আলোকে আগস্ট/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দূর্গাপুর সার্কেল, নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার, সাব্বির হাসান; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- মো: শাহীনুর ইসলাম তালুকদার, দুর্গাপুর থানা, নেত্রকোণা; শ্রেষ্ঠ এসআই- মো: মহিবুর রহমান, এসআই (নিঃ), দুর্গাপুর থানা, নেত্রকোণা; শ্রেষ্ঠ এএসআই – মো: শাহ আলম, এএসআই (নিঃ), ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ কে পুরস্কার প্রদান করেন। এছাড়াও মো: আসাদুজ্জামান, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; আলী আকবর, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ;মো: মোস্তাফিজুর রহমান, এসআই(নি:), জামালপুর সদর থানা, জামালপুরদেরকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার করে ফৌ: কা: আইনে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি । এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, নেত্রকোনা, মো: তরিকুল ইসলাম ; পুলিশ সুপার, জামালপুর, মোছা: ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর, এ, কে, এম, জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম; (অনলাইনে যুক্ত ছিলেন) রেঞ্জাধীন জেলাসমূহের ক্রাইম শাখা এবং সার্কেল অফিসার সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬