সর্বশেষ
নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪১কেজি গাঁজাসহ গ্রেফতার – ০৫ নিগূঢ় রহস্যেঘেরা সাগর কলমে রিতুনুর বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ৩০তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন। ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন বাংলাদেশ রাফা সোসাইটির সাংগঠনিক উন্নয়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মাদক সেবনের অভিযোগের প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন আচরণের অভিযোগ শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান

 মনজুরুল হক, নালিতাবাড়ী, (শেরপুর প্রতিনিধি)।
  • আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান পরিচালনা করেছে নালিতাবাড়ী পৌরসভা। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের সরকারবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার খালের বিভিন্নস্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করতে খাল পুনঃখননের কাজ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশ বিস্তার রোধে যেসব স্থানে পানি জমে থাকার সম্ভাবনা রয়েছে, সেসব স্থান পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক, পৌরসভার সচিব আব্দুল ওয়াদুদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর প্রশাসক মো. আব্দুল মালেক জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল, নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও খাল পুনঃখনন অভিযান

আপডেট সময় : ০১:১৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬