সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ত্রিশাল মডেল থানার ওসি মনসুর আহমদের নেতৃত্বে মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও সঠিক দিকনির্দেশনায় পরিচালিত নেতৃত্বে এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ ০৬ মে ২০২৬ বুধবার রাতের অভিযানে ত্রিশাল থানাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা সড়কে অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে আটককৃত মোঃ মোছা মিয়া (৪৫)-এর কাছ থেকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা। সে ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের (পানা উল্লাহর বাড়ি) বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল আলী ও মাতা মৃত হাজেরা খাতুন। ত্রিশাল মডেল থানা সূত্রে জানা যায়, ওসি মুনসুর সাহেবের নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ত্রিশাল থানা পুলিশ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্রিশাল মডেল থানার ওসির নেতৃত্বে জোরালো অভিযানে ইয়াবাসহ আটক -১

আপডেট সময় : ০১:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬