সর্বশেষ
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা  বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর

নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা

মনজুরুল হক, নালিতাবাড়ী, (শেরপুর প্রতিনিধি)
  • আপডেট সময় : ০১:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওর) হস্তক্ষেপে এক দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত কাজী ও বর-কনের বাবাকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের কালিনগর গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কালিনগর গ্রামের আবুল হাসেমের (১৬) বছর বয়সী দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুনের সঙ্গে একই ইউনিয়নের সন্ন্যাসীভিটা গ্রামের আকরাম আলীর ছেলে মারেফত (১৯) এর বিয়ের আয়োজন করা হয়েছিল। বাল্যবিবাহের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায় এবং বিয়ে বন্ধ করে দেয়।

অভিযানে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১১ ধারায় কাজী মোহাম্মদ সায়েমকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি কালিনগর গ্রামের মজিবুল হকের ছেলে।

এ ছাড়া একই আইনের ৮ ধারায় বর মারেফতের বাবা মো. আকরাম আলীকে ১০ হাজার টাকা এবং কনের বাবা আবুল হাসেমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পাশাপাশি ছেলে ও উভয় পক্ষের বাবার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয় যে, ছেলে-মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদের বিয়ে দেওয়া হবে না।

অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা

আপডেট সময় : ০১:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬