সর্বশেষ
চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর শার্শায় যুবদল নেতার পদ স্থগিতাদেশ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ময়মনসিংহের হালুয়াঘাট থানা নাগলা ঠেঙ্গাবর এলাকায় প্রতারণা করে জমি লিখে নেওয়ার অভিযোগ আকমল আলীতে জুয়ার নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেফতার মৃত ব্যক্তির নামে খোলা ফেক আইডিতে মৃত ব্যক্তিকে নিয়ে ভিত্তিহীন মন্তব্যের অভিযোগ, নরোত্তমপুরে নতুন আলোচনা খানসামায় অতিরিক্ত সার মজুত, ডিলারের বিরুদ্ধে মামলা,৯২০ বস্তা সার জব্দ নালিতাবাড়ীতে অটোচালকের বাড়িতে চুরি, চোরকে রক্ষা নাকি ফাঁসানোর চেষ্টা

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দোয়া ও মতবিনিময় সভা করেছেন ৯ নং মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ওই ইউনিয়নের উল্লারপাড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আজগর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জাহাঙ্গীর আলম তালুকদার। এ সময় স্থানীয় ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে জাহাঙ্গীর আলম তালুকদার মরিচপুরান ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যানদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, আপনারা সুযোগ দিলে শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ইউনিয়নকে একটি সুন্দর ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবো। তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত স্বার্থে নয়, মরিচপুরান ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।’ এ সময় তিনি ভোটারদের সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচনের আহ্বান জানান এবং নিজের জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন। এছাড়াও তার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন। বক্তারা জাহাঙ্গীর আলম তালুকদারের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময়

আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬