সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর
- আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে দিনের বেলায় করার সময় ধীরগতিতে কাজ করার অভিযোগ উঠেছে। বিশেষ করে জমির খারিজ (নামজারি) সংক্রান্ত নথি জমা দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও অনেক নথির কার্যক্রম এগোচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। গতকাল ১১ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকার সময় অফিস খোলা দেখা যায়।তবে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে অর্থ প্রদান করলে তিনি রাতে কাজ করে দেন বলে জানান ভুক্তভোগীরা।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নিয়ম অনুযায়ী আবেদন করার পরও খারিজের নথি নিয়ে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। এতে জমি ক্রয়-বিক্রয়, ব্যাংক ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “আমরা তিন সপ্তাহ ধরে ঘুরছি। উনি এ সপ্তাহ, ও সপ্তাহ করে আমাদের প্রায় এক মাস ধরে ঘুরাচ্ছেন। কাজ কখন হবে, সেটাও ঠিকভাবে জানতে পারছি না।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, “সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদার কম্পিউটার পরিচালনায় দক্ষতার ঘাটতি রয়েছে ফলে বিভিন্ন সময় বাইরের লোকজনকে কম্পিউটার সংক্রান্ত কাজে সহযোগিতা করতে দেখা যায় বলে জানান তারা। বাইরের লোকজন অফিসের কম্পিউটারে এসব কাজ করার ফলে পরবর্তীতে এসব কাজের কারণে জমির মালিকানা, নামজারি কিংবা অন্যান্য ভূমি সংক্রান্ত বিষয়ে বড় ধরনের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, “ভূমি অফিসের কাজ সঠিক নিয়মে এবং দক্ষতার সঙ্গে হওয়া দরকার। কোনো ভুল বা অনিয়মের কারণে পরে সাধারণ মানুষকে যেন বড় সমস্যায় পড়তে না হয়, সেদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।তার কাছে কোন কাজে গেলে সারাদিনে আমাদের কাজ করার টালবাহানা করেন তিনি। তিনি রাতের বেলা কাজ করেন আর রাতে তার কাছে কাজে গেলে দিতে হয় অর্থ তাই আমরা চাই ভূমি অফিসের কাজের গতি বাড়ানো হোক, দীর্ঘদিন ধরে পড়ে থাকা খারিজের নথিগুলো দ্রুত নিষ্পত্তি, অফিসের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি।স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ভূমি সেবাকে আরও গতিশীল,স্বচ্ছ ও জনবান্ধব করবে। ঘুষ দুর্নীতি মুক্ত করবে সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস।এ বিষয়ে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হুদা’কে মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিকদের ব্যস্ততা দেখিয়ে কল এড়িয়ে যান।কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া জানান, ডিসি স্যারের অনুমতিক্রমে ওনাকে অফিস সময়ের বাইরে সন্ধ্যায় তাকে অফিস করার অনুমতি দেওয়া হয়েছে। তার বিষয়ে যে সকল অভিযোগ তার লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



















