সর্বশেষ
ময়মনসিংহের ফুলপুরে বিশেষ অভিযান, পুড়িয়ে ধ্বংস করা হলো চায়না দুয়ারি জাল
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ
- আপডেট সময় : ০৪:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সরচাপুর পশ্চিম বাখাইচর এলাকায় আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। মৎস্য আইন অনুযায়ী পরিচালিত এ বিশেষ এ অভিযানে প্রায় ১৪ পিস জাল, লম্বা প্রায় ৪৭০ থেকে ৫০০ ফুট চায়না জাল ধ্বংস করা হয়।অভিযানে ফুলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন এবং ফুলপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এ সময় স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।উপজেলা মৎস্য বিভাগ জানায়, জলজ সম্পদ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় ও মাছের বংশ বিস্তার করতে।নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ।














