সর্বশেষ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন’ গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেগমগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

 ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সাধনা ত্রিপুরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখার সদস্যগন । রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান, ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির, সহ -সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ চঞ্চল, সহ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃআব্দুল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ । এ সময় সংগঠনের সদস্য বৃন্দ বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিতা মূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব অবস্থা জনগণের সামনে উপস্থাপনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ দায়িত্ব পালনে প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সাধনা ত্রিপুরা বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, প্রশাসন সবসময় আইন ও বিধিমালার আলোকে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে তিনি সমাজের বাস্তব সমস্যা, উন্নয়ন কার্যক্রমের সাফল্য ও সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিরপেক্ষভাবে সংবাদে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০১:১৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬