সর্বশেষ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় এমপি আজীজুর রহমান : ব্যবসায়িক চিন্তা ছেড়ে মানবিক সেবা দিন’ গাইবান্ধা জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, অনিয়মে ক্ষোভ—ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেগমগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফুলপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সৌজন্য সাক্ষাৎ মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে তার বাবা কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকার বাসিন্দা মো. শিপন শিকদার তার ছেলে মো. তামিম (২১)-এর নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।

গত ২৬ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৫টার দিকে তাসিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, পরিচিতজন এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ যুবকের শারীরিক বর্ণনায় উল্লেখ করা হয়েছে, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট।

পরিবার জানিয়েছে, তাসিনের মানসিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় তারা তার নিরাপত্তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। দ্রুত তাকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।

সন্ধান পেলে যোগাযোগ করুন:

০১৬৩০৬৮৬১৮৮

০১৬৭০১০৮৮৭৪

পরিবারের আশা, প্রশাসনের তৎপরতা ও জনসাধারণের সহযোগিতায় শিগগিরই নিখোঁজ তাসিনকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া যাবে।

(প্রতিবেদনটি আবেদনকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই ও অনুসন্ধানাধীন।)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেরানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ০১:১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬