সর্বশেষ
নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি আলোচনা সভা ও দোয়া মাহফিলে গাইবান্ধায় ‘বাংলাদেশ বার্তা’র বর্ষপূর্তি উদযাপন শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম গনিপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত বগুড়ায় সাংবাদিককে অপহরণের অভিযোগ, থানায় মামলা করার প্রস্তুতি খাগড়াছড়ি জেলার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রথম নারী ইউএনও । মিজ্ সাধনা ত্রিপুরা ‘ক্ষমতার লোভে দেশকে পিছিয়ে দেওয়া হবে না, ইসলামী আন্দোলন কখনো আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চায় না’ চিরবিদায় নিলেন মোঃ শহিদ উল্লাহ মাইজভান্ডারি, শোকে স্তব্ধ স্বজন ও শুভানুধ্যায়ীরা বালিয়াডাঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি

 জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

 ময়মনসিংহের ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ রাব্বি ওরফে অলি (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । ফুলপুর থানার পুলিশ ৬নং পয়ারী ইউনিয়নের পয়ারী ২নং খন্ড এলাকায় পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি টিম পয়ারী ২নং খন্ড এলাকার জনৈক হারুন অর রশিদের বাড়ির সামনে অভিযান চালায় । এ সময় রাব্বিকে আটক করে তল্লাশি করা হলে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ হাজার টাকা । গ্রেপ্তারকৃত রাব্বি ফুলপুর উপজেলার ধলী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে । অভিযানের বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম দ্রুত অভিযান চালিয়ে আসামিকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে ।” মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে ওসি আরও বলেন, “ফুলপুর থানাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী বা চোরাকারবারী কাউকেই ছাড় দেওয়া হবে না।” গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফুলপুরে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ওসির কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬