সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

 ভালোবাসতে কি মুখের ভাষা লাগে? লাগে না। লাগে একটা পবিত্র মন আর বোঝার মতো মানুষ। সেই অসম্ভবকেই সম্ভব করলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর শাহিনা এবং রংপুরের রাকিব। ছয় মাস আগে ফেসবুকের একটা মেসেজ থেকেই শুরু। শব্দ ছিল না, ছিল শুধু টাইপ করা অক্ষর আর চোখের ইশারা। ধীরে ধীরে সেই ভার্চুয়াল বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নেয়। মোবাইলের স্ক্রিনই হয়ে ওঠে তাদের কথোপকথনের মাধ্যম। দুজনেই কথা বলতে পারেন না। কিন্তু ভালোবাসার কোনো প্রতিবন্ধকতা নেই, সেটাই প্রমাণ করলেন তারা। পরিবারের সম্মতিতে সম্প্রতি সময়ে ভালোবাসার টানে রংপুর থেকে ছুটে এসে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় রীতি মেনে শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহিনা ও রাকিব। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল। নেটিজেনরা তাদের এই “নীরব ভালোবাসা”কে সাধুবাদ জানিয়ে কমেন্টে ভাসাচ্ছেন শুভকামনায়। স্থানীয়রা বলছেন, শারীরিক সীমাবদ্ধতা তাদের থামাতে পারেনি। বরং বিশ্বাস, ভরসা আর ভালোবাসাই তাদের এক সুতোয় বেঁধেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শব্দহীন ভালোবাসার বিয়ে, নেটিজেনদের নজর কেড়েছে বালিয়াডাঙ্গীর এই প্রেম

আপডেট সময় : ১২:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬