সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি রোডে গোফরান মঞ্জিলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. হৃদয় হোসেন (২৫), পিতা: মো. সেলিম, মাতা: কাজলী বেগম, সাং: নাজিরপুর (খালপাড় জাহাঙ্গীরের বাড়ি), ১ নম্বর পৌর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালী।

২. মো. নাফিজুল ইসলাম (২১), পিতা: নুর ইসলাম (নুরুল ইসলাম দুলাল), মাতা: নাছিমা আক্তার, সাং: গনিপুর (হাজী নাছির উদ্দিন ভূঁইয়া বাড়ি), ৫ নম্বর পৌর ওয়ার্ড, বেগমগঞ্জ, নোয়াখালী।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬