সর্বশেষ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ প্রতিবেদন প্রকাশের পর দুই সাংবাদিককে হুমকির অভিযোগ, আইনি সহায়তা চাইলেন ভুক্তভোগীরা পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ৪৫ লাখ টাকার বরাদ্দ কালিয়াকৈরে অনলাইন জুয়ার ঋণের বলি গৃহবধূ শম্পা! স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে রহস্যজনক মৃত্যু। খুকু পরীর মিঠাই যাত্রা সানজিদা আক্তার মুক্তা যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশী মদ ও ১২৬২ বোতল নেশা জাতীয় সিরাপসহ ০৪ জন আসামী আটক করেছে বিজিবি কক্সবাজারে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বেগমগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন

অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ১৮ জুলাই : দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রামের পতেঙ্গা থানা প্রতিনিধি এবং বন্দর-ইপিজেড পতেঙ্গা সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মতে, বেলাল হোসেন ছিলেন সৎ, বিনয়ী, কর্মনিষ্ঠ ও সদালাপী একজন সংবাদকর্মী। দীর্ঘদিন নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলে একজন গ্রহণযোগ্য সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতেই তাঁর মরদেহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লেমুশিয়া ইউনিয়নের নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংস্থাটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. শহিদুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, “বেলাল হোসেনের অকালপ্রয়াণের সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর এ অকালবিদায় সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।” সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন

আপডেট সময় : ০৩:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬