সর্বশেষ
বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন

 বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৩:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ১৮ জুলাই : দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রামের পতেঙ্গা থানা প্রতিনিধি এবং বন্দর-ইপিজেড পতেঙ্গা সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জুলাই) দুপুরে হঠাৎ স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীদের মতে, বেলাল হোসেন ছিলেন সৎ, বিনয়ী, কর্মনিষ্ঠ ও সদালাপী একজন সংবাদকর্মী। দীর্ঘদিন নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে তিনি সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকমহলে একজন গ্রহণযোগ্য সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতেই তাঁর মরদেহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লেমুশিয়া ইউনিয়নের নিজ বাড়িতে নেওয়া হবে। সেখানে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সংস্থাটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং দৈনিক ঘোষণা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. শহিদুল ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, “বেলাল হোসেনের অকালপ্রয়াণের সংবাদ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। তাঁর এ অকালবিদায় সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করেন।” সাংবাদিক বেলাল হোসেনের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অকালপ্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক সমাজ, না ফেরার দেশে গণমাধ্যম কর্মী বেলাল হোসেন

আপডেট সময় : ০৩:০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬