সর্বশেষ
২১ মাস পর কারামুক্ত গৌরনদীর সাবেক মেয়র হারিছুর রহমান গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ রাজশাহীর গোদাগাড়ীতে আমবাগানের ১০১টি গাছ কেটে সাবাড়, থানায় মামলা ময়মনসিংহে সাইম টেলিকমের লুন্ঠিত মালামালের আংশিক উদ্ধার; ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশু সন্তান-সহ মা নিহত পীরগঞ্জে অবৈধ সিমসহ যুবক আটক, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫,১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার -২ মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ সাতজন গ্রেপ্তার

ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

 ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

 ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে দুজনকে অর্থদণ্ড ও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। আজ ১০ জুলাই ২০২৬ শুক্রবার দুপুরে ত্রিশাল উপজেলার পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল উপজেলায় অবস্থিত আবাসিক হোটেল রনিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। মোবাইল কোর্ট অভিযান সময় হোটেলে অবস্থানরত দুই যুবককে ইয়াবা মাদক সেবন করে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে হোটেলের ম্যানেজারকে সতর্ক করা হয়। ভবিষ্যতে হোটেলে এ ধরণের ঘটনা ঘটলে হোটেল বন্ধ করে দেওয়া হতে পারে মর্মে জানানো হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে কারাদণ্ড প্রাপ্ত আসামীগণ হচ্ছেন মোঃ শরিফুল ইসলাম (২৭), পিতা- আব্দুর রশিদ, দরিরামপুর উজানপাড়া, ত্রিশাল এবং মোহসিনুর মনির (২৪), পিতা- মোহসিন, শিলাসী, গফরগাঁও, ময়মনসিংহের বাসিন্দা। এ অভিযানে সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মাদকের বিরুদ্ধে ত্রিশাল উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬