সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ সাতজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও পুলিশের সোর্সের ওপর হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত *‘কুত্তা ফারুক’*সহ সাত সদস্যের একটি ছিনতাই চক্রকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, ডাকাতি, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে জড়িত। অভিযানের সময় তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা একটি মুরগির দোকানে ডাকাতি এবং পুলিশের সোর্সের ওপর হামলার পরিকল্পনা করছিল। তবে পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ফারুক ওরফে ‘কুত্তা ফারুক’ (২৬), মো. সাইদ (২৪), আকাশ (২৩), কর্নেল (১৯), মাইন উদ্দিন (২১), সিফাত ওরফে ‘হিটার’ (২২) এবং জুয়েল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে রাজধানীতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ সাতজন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬