সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে জাল নোটসহ মাদক কারবারি আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কেনার চেষ্টার অভিযোগে আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবি বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি পাথরডুবি ইউনিয়নের মইদাম কালিবাড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢেবঢেবি বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন এবং এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনোয়ার মিয়াকে আটক করে।

এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ৭৫ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারের সংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা কিনে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানায়।

সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। নিজেদের স্বার্থে তারা একে অপরকেও প্রতারণা করতে দ্বিধা করে না। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে জাল নোটসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:৫৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬