সর্বশেষ
গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে অগ্নিসংযোগ ও লুটপাট: জেলা প্রশাসকের কাছে চিঠি, মানববন্ধনে ক্ষোভ কাজ শেষ না করেই ঠিকাদার পুরো বিল উত্তোলন নদী ও চর দখলের অভিযোগ, মূল প্রতিবেদনে নেই সুনির্দিষ্ট তথ্য গাইবান্ধায় বিদ্যালয়ের বিদ্যুৎ দিয়ে পাশের বাসায় অবৈধ সংযোগের অভিযোগ ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন: কেক কাটা ও আলোচনা সভায় সাংবাদিক নেতা মুহম্মদ জামাল হোসেন নালিতাবাড়ীতে জামায়াত নেতার হাত-মুখ বেঁধে নগদ টাকা ও নির্যাতনের অভিযোগ ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সেবার অঙ্গীকারে দেড় দশক: মা ও শিশুস্বাস্থ্যসেবায় আবু তাইয়্যব মজুমদারের পেশাগত যাত্রা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির সমাবেশ

গাইবান্ধায় বিদ্যালয়ের বিদ্যুৎ দিয়ে পাশের বাসায় অবৈধ সংযোগের অভিযোগ

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 ​গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যালয়ের ওয়াশরুম থেকে অবৈধভাবে পাশের বাসায় সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ​বিদ্যালয়ের ওয়াশরুম থেকে একটি বৈদ্যুতিক তার বের করে পাশের টিনশেড ঘর পর্যন্ত নেওয়া হয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান ফারুকের যোগসাজশে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। ​এ বিষয়ে খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান ফারুকের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থাপনা সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং ব্যক্তিগতভাবে কাউকে সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। ​তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ের ওয়াশরুমের চাবি বিদ্যালয়ের দপ্তরি এবং তাঁর কাছেই থাকে। তাহলে কীভাবে এই সংযোগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি সদুত্তর দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের বিদ্যুৎ সরকারি খরচে চললেও, সেই সুযোগ কাজে লাগিয়ে প্রধান শিক্ষক তার পরিচিতদের অবৈধভাবে বিদ্যুৎ সুবিধা দিচ্ছেন। ​এলাকাবাসীর দাবি, সরকারি বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগের এই অপব্যবহারের সুষ্ঠু তদন্ত হোক। যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা বলছেন, বিদ্যালয় একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এ ধরনের অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ​এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় বিদ্যালয়ের বিদ্যুৎ দিয়ে পাশের বাসায় অবৈধ সংযোগের অভিযোগ

আপডেট সময় : ০২:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬