সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার স্থায়ীভাবে বহিষ্কৃত

প্রেস বিজ্ঞপ্তিঃ
  • আপডেট সময় : ০২:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

ঢাকা, ২৭ জুন ২০২৬: জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক শৃঙ্খলা, নীতি-আদর্শ ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে গৃহীত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অংশ হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার-কে সংগঠনের সাধারণ সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং বিভিন্ন সংগঠনবহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আজ শনিবার (২৭ জুন ২০২৬) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এ সিদ্ধান্তের ফলে আজকের তারিখ থেকে মোঃ আবুল বাসার মজুমদার জাতীয় সাংবাদিক সংস্থার কোনো পদ, পদবি বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করার অধিকার রাখেন না। ভবিষ্যতে তিনি যদি সংগঠনের নাম, পরিচয় বা পদবি ব্যবহার করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার কাছে নিজেকে উপস্থাপন করেন, তবে তার সম্পূর্ণ দায়ভার ব্যক্তিগতভাবে তাঁর ওপর বর্তাবে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সংগঠনের বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও, সংগঠনের সকল কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা, মহানগর ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ, কার্যক্রম বা লেনদেন থেকে বিরত থাকেন।
জাতীয় সাংবাদিক সংস্থা বিশ্বাস করে, সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে সকল সদস্যের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও সংগঠনের নীতি ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার স্থায়ীভাবে বহিষ্কৃত

আপডেট সময় : ০২:২৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬