সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

শার্শার শালকোনা সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে স্থানান্তর।

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন ৪৯ বিজিবির সদস্য শফিউল আলম। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল তিনটার দিকে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্য শফিউল আলম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই সেখানে থাকা অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ করেন।

আহত বিজিবি সদস্যের খবর পেয়ে নাভারণ হাসপাতালে ছুটে আসেন যশোর জেলার সিইও সাইফুল আলম খান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তরের ব্যবস্থা করেন।

বর্তমানে যশোর সিএমএইচে শফিউল আলমের চিকিৎসা চলছে। চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় বজ্রপাতে বিজিবি সদস্য গুরুতর আহত

আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬