সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

স্বপ্নসারথী সদস্যদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও উপকরণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান

​রংপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

গ্রামীণ পরিবারের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইনান্স মিঠাপুকুর অঞ্চলের সেলফ কর্মসূচির “স্বপ্নসারথী” প্রকল্পের আওতায় এক বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্বপ্নসারথী দলের সদস্যদের মাঝে ১৭৫টি হাঁস ও ৫০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রকল্পের নির্বাচিত নারী সদস্যদের স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বাচ্চাগুলোর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও টিকাদান (ভ্যাকসিনেশন) বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতি সদস্যকে ২,০০০ টাকা করে মোট ৫৪,০০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​একই অনুষ্ঠানে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি চাষাবাদের প্রসারে ২০ জন প্রান্তিক কৃষককে ‘ভার্মি কম্পোস্ট’ বা কেঁচো সারের ওপর কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের নিজেদের ভাগ্যের উন্নয়ন ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় উপকরণও বিনামূল্যে বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস ও মুরগি পালন গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। এর মাধ্যমে পরিবারে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া রাসায়নিক সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্টের ব্যবহার গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে। বিতরণকৃত হাঁস-মুরগির বাচ্চা, আর্থিক সহায়তা এবং কৃষি উপকরণগুলো সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: নজরুল ইসলাম, সহকারী ডিবিসি মোঃ রুহুল আমিন, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো: আমজাদ হোসেন, সেলফ কর্মসূচির শহিদুল, সিনিয়র শাখা ব্যবস্থাপক আহসানুল হক সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা, স্বপ্নসারথী দলের সদস্য এবং স্থানীয় উপকারভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বপ্নসারথী সদস্যদের মাঝে হাঁস-মুরগীর বাচ্চা ও উপকরণ বিতরণ, আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৪:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬