সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সারা দেশে সংগঠিত ও ঐক্যবদ্ধ ভূমিকা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি, বিএমএসএফ-এর চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক মুখপাত্রের বার্তা সম্পাদক, দৈনিক গড়ব বাংলাদেশ ও দৈনিক এই আমার দেশ-এর নির্বাহী সম্পাদক এবং ব্যাংক বীমা অর্থ নিউজ-এর প্রধান সম্পাদক এম হোসাইন আহমদ।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংক বীমা অর্থ নিউজ-এর নির্বাহী সম্পাদক, দৈনিক গড়ব বাংলাদেশ-এর সহকারী সম্পাদক ও দৈনিক মুখপাত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. নুরনবী সোহেল, দৈনিক মুখপাত্রের বিশেষ প্রতিনিধি রাজিবুল হক রনি এবং দৈনিক গড়ব বাংলাদেশের স্টাফ রিপোর্টার সারজিদ আহাম্মেদ অপু।

সাক্ষাৎকালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশব্যাপী সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি এবং পেশাগত ঝুঁকি মোকাবিলায় একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিক সমাজ নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিককে শারীরিক, মানসিক ও আইনি হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ব্যক্তি বা গোষ্ঠীগত অবস্থানের ঊর্ধ্বে উঠে পেশাজীবী হিসেবে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করে সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

আহমেদ আবু জাফর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সংগঠনটি সবসময় সোচ্চার রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরালোভাবে কাজ করবে। এ লক্ষ্যে রাজধানী থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এম হোসাইন আহমদ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল বিবৃতি বা প্রতিবাদে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রয়োজন সমন্বিত উদ্যোগ, শক্তিশালী সংগঠন এবং নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃশ্যমান প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

সাক্ষাৎ শেষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধে দেশব্যাপী সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা, সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পেশাজীবী সাংবাদিকদের স্বার্থরক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আহমেদ আবু জাফরের সঙ্গে এম হোসাইন আহমদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬