সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

 জামালপুর:
  • আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে জামালপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন, আলমারি, বাইসাইকেল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইছুফ আলী। এতে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমীন আখতার।
অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, একজনকে সেলাই মেশিন, একজনকে আলমারি, দুজনকে বাইসাইকেল এবং ৪০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ০২:২৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬