সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

আখাউড়ায় বিশেষ অভিযানে মাদকসহ ৯ আসামি গ্রেফতার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসহ একাধিক মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৫ মে) দুপুরে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মাইন উদ্দিন, সম্রাট মিয়া, রুহুল আমিন, আনু বেগম, জয়নাল ভুইয়া, কালাম মিয়া, ফোরকান মিয়া ও মোতালেব মিয়া।

পুলিশ জানায়, শনিবার রাতে পৌর এলাকার দেবগ্রাম মুন্সিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন (৩০) কে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আখাউড়ায় বিশেষ অভিযানে মাদকসহ ৯ আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫