সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি ও নারী নিগ্রহ: গ্রেফতার ৩

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে। ঢাকা থেকে রংপুরগামী ‘আল ইমরান পরিবহনের’ একটি বাস যখন এলেঙ্গা অতিক্রম করে, তখন যাত্রীবেশে থাকা একটি সংঘবদ্ধ ডাকাত দল বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা চালক, হেলপার এবং যাত্রীদের চোখ-মুখ ও হাত-পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানি চালায় তারা।

ডাকাত দল বাসটি পরে সাভারের আশুলিয়া এলাকায় নিয়ে যায় এবং রাতভর বিভিন্ন সময় একই রুটে তা বারবার চালায়। একপর্যায়ে ভোরবেলা টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাসটি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পর টাঙ্গাইল সদর থানায় ডাকাতি ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ভয়াবহ ডাকাতি ও নারী নিগ্রহ: গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫