সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফেক আইডির পোস্টে নরোত্তমপুরে তোলপাড়, মেম্বার পলাশকে ঘিরে বাড়ছে বিতর্ক

নোয়াখালী প্রতিনিধি: আবু তাহের খোকন
  • আপডেট সময় : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন পলাশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ফেক আইডি থেকে প্রকাশিত বিভিন্ন বক্তব্যে নিজেকে নির্দোষ দাবি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, ১৬ শত একর সম্পত্তির মালিক বকশি মিঞার কবরের ওপর ভবন নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্ক চলে আসছে। এ বিষয়ে প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আজিম মিঞা একাধিক প্রতিবেদন প্রকাশ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মোহাম্মদ আজিম মিঞার দাবি, কবরের ওপর ভবন নির্মাণের ঘটনায় জামাল উদ্দিন ওরফে “সুদি খোকন”-এর ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা শুরু হয়। তার অভিযোগ, এ কাজে ফেক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিতর্ক সৃষ্টি করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এলাকায় দীর্ঘদিন ধরে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসা “প্রতিবাদী কণ্ঠ” মানবিক সংগঠনের কার্যক্রম বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। এর ফলে অনেক সুবিধাবঞ্চিত মানুষ মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে মৃত ব্যক্তির নামে ফেক আইডি ব্যবহার করে ব্যক্তি ও সামাজিক সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, আধুনিক প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে গণমাধ্যমকর্মীরা একাধিকবার মেম্বার আনোয়ার হোসেন পলাশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃত সত্য সামনে আসে এবং তথ্য-প্রমাণই শেষ পর্যন্ত বাস্তবতা তুলে ধরে।

তবে এ বিষয়ে আনোয়ার হোসেন পলাশ বা অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেক আইডির পোস্টে নরোত্তমপুরে তোলপাড়, মেম্বার পলাশকে ঘিরে বাড়ছে বিতর্ক

আপডেট সময় : ০৪:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬