সর্বশেষ
শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন বাগেরহাট জেলায় অর্ধলক্ষ জনগোষ্ঠী বেকার যশোরে একাধিক মামলার আসামিকে হত্যা সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি পিকআপে মিললো ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ, আটক-১ তিন মাসেও আটক হয়নি ধর্ষণ মামলার আসামি, চরম নিরাপত্তাহীনতায় ভিকটিম বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষে শ্রীমঙ্গলের ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) ঢাকা থেকে রওনা হয়ে সিলেট পৌঁছে সেখান থেকে সড়কপথে দুপুর ১টার দিকে তিনি শ্রীমঙ্গলে পৌঁছান। প্রধানমন্ত্রী মঞ্চে আসীন হওয়ার পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শ্রীমঙ্গলের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে।

সরকারি এই দায়িত্ব পালন শেষে তিনি বিকেলে ‘দুসাই রিসোর্ট’-এ বিশ্রামের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় মিলিত হবেন। সভা শেষে সন্ধ্যায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজারে এসেছিলেন তারেক রহমান। নির্বাচনে বিপুল বিজয় এবং সরকার গঠনের পর এটিই মৌলভীবাজার জেলায় তার প্রথম আনুষ্ঠানিক সফর।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা মৌলভীবাজার ও শ্রীমঙ্গল এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬