সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাগেরহাট জেলায় অর্ধলক্ষ জনগোষ্ঠী বেকার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

বাগেরহাটে মোট জনসংখ্যা ১৬ লক্ষ ১৩ হাজার ৭৬ জন। এর মধ্যে ৪ লক্ষ ৯১ হাজার ৯৭৫ জন বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে। গৃহস্থালি কর্মে রয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ৯৩৪ জন। জেলায় ৪৯ হাজার ৪২০ জন বেকার নাগরিক রয়েছে। আর ২৬ হাজার ৪৫৮ জন বিভিন্ন ক্ষেত্রে চাকুরির সন্ধান করছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে “অর্থনৈতিক শুমারি ২০২৪” বিষয়ে এক সেমিনারে এসব তথ্য জানানো হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রাসিউল ইসলাম।

এছাড়া সেমিনারে, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশেদুল বশির খান, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদেকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২৪ সালের অর্থনৈতিক শুমারি অনুযায়ী, জেলায় ৪৬ হাজার ৮২৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কুটির শিল্প ৩৫ হাজার ৩৯১টি, ক্ষুদ্র ৫০৭টি, ছোট ১০ হাজার ৮৬৪টি, মাঝারি ৩৯টি এবং বৃহৎ ২৫টি। জেলার বেকার সমস্যা সমাধানে মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধির উপর জোর দেন বক্তারা।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অর্থনৈতিক শুমারি দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, সেবা ও উৎপাদন খাতের বাস্তব চিত্র তুলে ধরে। সঠিক তথ্যের ভিত্তিতে সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। তাই শুমারির কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া যাবে, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন ও কার্যকর নীতি নির্ধারণের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“অর্থনৈতিক শুমারি ২০২৪” বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক গণনা বা শুমারি। দেশের অর্থনৈতিক কার্যক্রমের হালনাগাদ তথ্য সংগ্রহের লক্ষ্যে এটি ১০ ডিসেম্বর ২০২৪ থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত দেশব্যাপী তথ্য সংগ্রহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাগেরহাট জেলায় অর্ধলক্ষ জনগোষ্ঠী বেকার

আপডেট সময় : ১২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬