সর্বশেষ
বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ ময়মনসিংহে এসএসসি পরীক্ষা-২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত মসিকের নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত পটিয়ার বড়লিয়া: নামের অন্তরালে ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক উত্তরাধিকারের অনুসন্ধা জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে রংপুর বিভাগ সফরে এম. হোসাইন আহমদ শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১ জন। ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে ০১জন ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শায় গণধর্ষণ মামলার তিন আসামি দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, অভিযান অব্যাহত গাইবান্ধায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গৃহবধূ হালিমার ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবিতে পরিবারের আর্তনাদ

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

 মনজুরুল হক, নালিতাবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

(শেরপুর) জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন পর্যায়ের সাবেক এক বিএনপি নেতার বিরুদ্ধে আপন ভাতিজাসহ স্বজনদের মিথ্যা মামলায় হয়রাণী এবং ওই দুই পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠেছে। ফলে অভিভাবকহীন দুই ভাতিজার পরিবার এখন চলাচল করছে ফসলি জমি মাড়িয়ে। বর্ষায় হাঁটুসম পানি আর কাঁদা মাড়িয়ে চলতে হচ্ছে তাদের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের তোয়ালকুচি গ্রামে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত আনছার আলী পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। জানা গেছে, তোয়ালকুচি গ্রামের তোরাব আলী দুই কন্যা ও দুই ছেলে রেখে মারা যাওয়ার সময় তার রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৭ একর। তার মৃত্যুর পর প্রায় ৮ বছর আগে মারা যান বড় ছেলে আতাহার আলী। এলাকাবাসীর ভাষ্যমতে, সহজ-সরল ও কিছুটা কমবুদ্ধি সম্পন্ন আতাহার আলীকে ছোট ভাই আনছার আলী পৈত্রিক সম্পদের পরিমাণ ঠকিয়ে মাত্র ৭ একর জমি বুঝিয়ে দেন। বড় ভাইয়ের মৃত্যুর কিছুদিন পর ছোট ভাইয়ের সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমি আপন চাচা আনছার আলীর কাছে দাবী করেন। এ নিয়েই শুরু হয় দ্ব›দ্ব। সম্প্রতি আনছার আলী ভাতিজাদের দখলে থাকার জমির অংশ দখলে নিতে চেষ্টা করেন। এ নিয়েই গেল ১৫ মে উভয়পক্ষে বাকবিতÐা এবং একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দাখিল করেন। তবে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক আবু তালেব আনছার আলীর দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে এজাহারভুক্ত করেন। অন্যদিকে ভাতিজা জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগটি আমলে নেননি। পুলিশের এমন পক্ষপাতমূলক কর্মকাÐে হতাশ হয়ে জাহাঙ্গীর আলম বাদী আদালতের স্মরণাপন্ন হন। বর্তমানে আদালতের দায়ের করা ওই অভিযোগ তদন্তে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ১৫ মে’র মারামারির পর জাহাঙ্গীরদের চলাচলের একমাত্র পথ আনছার বাড়ির সামনে দিয়ে থাকায় আনছার আলী হুমকী ও বাধা প্রদান করেন। ফলে গত এক মাস ধরে উপায়ান্তর না পেয়ে জাহাঙ্গীর ও তার ছোট ভাইয়ের দুটি পরিবারের ৯ জন সদস্য ফসলি জমি দিয়ে কাঁদাপানি মাড়িয়ে চলাচল করছেন। কৃষিপণ্য এমনকি রোগী আনা-নেওয়ার কাজেও এখন তাদের একমাত্র ভরসা ফসলের নিচু জমি। যা বর্ষায় কাঁদা আর পানিতে ভরে থাকে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, আমার বাবার ভাগে কম জমি দিয়ে চাচা বেশি জমি ভোগ করছেন। এখন আবার নতুন করে আরও কিছু ভিটা দখলের চেষ্টা করছেন। বাধা দিতে গেলে মারধর করে উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়েছেন। অথচ আমরা মার খাওয়ার পরও পুলিশ আমাদের মামলা নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে আনছার আলী জানান, পিতার জীবদ্দশায় তার নামে ৫ একর জমি লিখে দিয়েছিলেন। পক্ষান্তরে, বড় ভাই আতাহার আলীকে লিখে দিয়েছিলেন ১ একর। ফলে উত্তরাধিকার সূত্রে বাকী জমি পাওয়ার পর তার ভাগে জমি বেশি রয়েছে। চলাচলে বাধার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি চলাচলে বাধা দেইনি। তারা ইচ্ছে করেই এ পথ দিয়ে আসে না। পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি’র বর্তমান সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, নিজেদের মধ্যে ঝামেলা বিধায় আমরা স্থানীয়ভাবে পুলিশকে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিয়েছিলাম। পুলিশ কথা দিয়েছিল, মামলা নিতে হলে উভয় পক্ষেরটাই নেবে। কিন্তু পরবর্তীতে এক পক্ষের মামলা নিলেও এতিম ছেলের মামলাটি নেয়নি। এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু আরেক পক্ষ আদালতের স্মরণাপন্ন হয়েছেন এবং আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। কাজেই এই পক্ষকে প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যক্তিগত জায়গা দিয়ে হলেও অন্যের চলাচলের রাস্তা বন্ধ করার এখতিয়ার আইনে নেই। সিআরপিসি’র ১৩৩ ধারায় আইনীভাবে এর প্রতিকার পাওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

আপডেট সময় : ০১:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬