সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে ৩৫ লাখ টাকার আকুতি: মানবিক সহায়তার অপেক্ষায় বিলিভ সুছিয়াং

 মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইসলাছড়া খাসি পুঞ্জির তরুণ বাসিন্দা বিলিভ সুছিয়াং আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর জীবন এখন ঝুঁকির মধ্যে। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁকে বাঁচানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা, যা সংগ্রহ করা অসহায় পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিলিভের বাবা রেভারেন্ড পাইরিন সুটিং একজন পুরোহিত। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিলিভ। মাথা ঘুরে প্রায় অচেতন হয়ে গেলে তাঁকে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান খাঁন প্রাথমিক পরীক্ষার মাধ্যমে কিডনির জটিলতা শনাক্ত করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

পরবর্তীতে বিলিভকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আলমগীর চৌধুরীর তত্ত্বাবধানে প্রায় আট মাস চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পরে আত্মীয়-স্বজনের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের আসামের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে অধ্যাপক ডা. মিতুল বরার অধীনে দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণ করেও আশানুরূপ ফল মেলেনি।

সর্বশেষ তাঁকে ভারতের ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সহকারী অধ্যাপক ডা. লিয়া সারা আনিস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, বিলিভের দুটি কিডনিই প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাঁকে বাঁচাতে জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন প্রয়োজন।

চিকিৎসকদের হিসাব অনুযায়ী, কিডনি প্রতিস্থাপন, ওষুধপত্র এবং পরবর্তী চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন। একজন ধর্মীয় সেবক ও সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা সম্ভব নয়। তাই পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের কাছে সহানুভূতি ও সহযোগিতার আবেদন জানিয়েছে।

পরিবারের সদস্যরা বলেন, “সবার সামান্য সহযোগিতাও বিলিভের জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে। আমরা মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

সহযোগিতার ঠিকানা: বিলিভ সুছিয়াং, বিকাশ: ০১৭৭৬-২৪৪৪৪২, ব্যাংক হিসাব নম্বর: ৫৮১৪৯০১০০৫৭১৬, হিসাবের নাম: বিলিভ সুছিয়াং, ব্যাংক: সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল শাখা, কুলাউড়া। “একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় মানবিক উপহার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুটি কিডনি বিকল, জীবন বাঁচাতে ৩৫ লাখ টাকার আকুতি: মানবিক সহায়তার অপেক্ষায় বিলিভ সুছিয়াং

আপডেট সময় : ০৩:২৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬