সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত যুবক আটক

খোরশেদ আলম শার্শা সংবাদদাতা :
  • আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

 যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আটক রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজ-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে অভিযুক্ত আলী রেজা রাজু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বাস দেন। এরপর তাদের মধ্যে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে রাজু তরুণীর বাড়িতে গিয়ে তার শয়নকক্ষে প্রবেশ করেন। সেখানে বিয়ের আশ্বাসের সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর তরুণী বিয়ের বিষয়ে চাপ দিলে অভিযুক্ত বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা অভিযুক্ত ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ের উদ্যোগ নেন। তবে অভিযুক্ত ওই তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হওয়ায় পারিবারিক সিদ্ধান্তে থানায় এজাহার দায়ের করা হয়। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ : অভিযুক্ত যুবক আটক

আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬