সর্বশেষ

সরাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যবসায়ীর।

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাড়িউড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অলি মিয়া সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজ্বী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যবসায়িক কাজে অলি মিয়া বিশ্বরোড মোড় এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাধবপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাড়িউড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজিটির জোরালো সংঘর্ষ হয়।
দুর্ঘটনার ধাক্কায় সিএনজিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই অলি মিয়ার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও সিএনজিটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যবসায়ীর।

আপডেট সময় : ০১:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬