ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আসঝি সেরা কৃতিত্ব সম্মাননা পুরস্কার-২০২৬’
- আপডেট সময় : ০৩:২০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
“কল্যাণ সাধন” ঝিনাইগাতীর উন্নয়ন”এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আসঝি সেরা কৃতিত্ব সম্মাননা পুরস্কার-২০২৬’। উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী আসঝি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হারুনর রশীদ এর সভাপতিত্বে ও রনি আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য শেরপুর-৩ আসনের জনাব মাহমুদুল হক রুবেল এর প্রতিনিধি হিসেবে ঝিনাইগাতী উপজেলার সাবেক তিন বারের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। তিনি সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। আরও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ কলেজ এর সাবেক প্রভাষক আবুল হাসেম,আপন শিক্ষা পরিবার স্কুলের প্রধান শিক্ষক রহমত আলী,অ্যাপ ডেভেলপার সাদ্দাম হোসেন সুবর্ন, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম,লেখক, ব্যাবস্থাপক ও মহাসচিব, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, শিক্ষক ও ধারাভাষ্যকার আশরাফুল হোসেন, জসিম উদ্দিন,রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলী, ময়মনসিংহ বিভাগীয় ডিবিসি বোর্যো চিফ সাংবাদিক ইমরান হোসেন রাব্বি, এডুকেশন ও ক্যারিয়ার কনসালটেন্ট, উদ্যোক্তা এবং স্বেচ্ছাসেবক নাজমুল হাসান রাজু, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত ব্যক্তি, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানকারী, উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সফল ব্যক্তি এবং ঝিনাইগাতীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা বিশিষ্টজন। প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাদশা তার বক্তব্যে তিনি বলেন,“ঝিনাইগাতীর প্রতিটি মানুষের কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। এই ধরনের সম্মাননা আয়োজন সমাজে ইতিবাচক প্রতিযোগিতার সৃষ্টি করে এবং উন্নয়নের গতিকে ত্বরান্বিত করে। আমরা সবাই মিলে ঝিনাইগাতীকে একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণময় উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।” আয়োজক সংস্থা ‘আসঝি’ এই পুরস্কারের মাধ্যমে সমাজের অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের স্বীকৃতি প্রদান করে আসছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও উন্নয়নমূলক আলোচনা পর্বও অন্তর্ভুক্ত ছিল। এই সম্মাননা পুরস্কার ঝিনাইগাতীবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে স্থানীয়রা মনে করছেন। আসঝি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরগুলোতে এই আয়োজনকে আরও বৃহত্তর পরিসরে করার পরিকল্পনা রয়েছে।















