সর্বশেষ
২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময় নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ

দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

 দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ১জুন সোমবার দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে দুগ্ধ খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহেদুল আলম। এছাড়াও এ জেলার বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জনসহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ এই খাতকে আরও শক্তিশালী করছে। তিনি নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আর্থিক উন্নয়নে দুগ্ধ খামার একটি কার্যকর ওসম্ভাবনাময় ক্ষেত্র। প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় বক্তাগন নিরাপদ দুধ উৎপাদন, দুগ্ধজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং দুগ্ধ খাতের টেকসই অগ্রগতির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে

আপডেট সময় : ০২:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬