সর্বশেষ
২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা সৌদি আরব প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রীর মতবিনিময় নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ

বেনাপোল সাদীপুর সীমান্তে বিএসএফ ১২ থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে

 স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাংলাদেশি নাগরিকদের পুশইনের চেষ্টা বিজিবির কড়া অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। সোমবার (০১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিজিবি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস পর্যন্ত ভারতের অভ্যন্তরে সীমান্ত সড়কে তিনটি গাড়ি এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ করেই ভারতীয় অংশের সীমান্ত নিরাপত্তা বাতি বন্ধ করে দেওয়া হয়। এতে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

বিজিবি সূত্র আরও জানায়, ভারতীয় বিএসএফ ওই সময় রাতের আঁধারে প্রায় ১১০ থেকে ১২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তবে সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থাকায় তাদের সে চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ সদস্যরা সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখে বলে জানা যায়। ধারণা করা হচ্ছিল সুযোগ পেলে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হতে পারে।

এদিকে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা জানায়, পুশইনের চেষ্টা করা ওই ১০ থেকে ১২ জনকে একই পথ দিয়ে ফেরত নিয়ে যাওয়া হবে। পরে সীমান্তে উভয় বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোল সাদীপুর সীমান্তে বিএসএফ ১২ থেকে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করছে

আপডেট সময় : ০১:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬