সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাজার থেকে ফেরার পথে তরুণকে পিটিয়ে হত্যা: বেগমগঞ্জে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার আবু তাহের খোকন
  • আপডেট সময় : ০৫:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কে পথরোধ করে জোবায়ের হোসেন রাকিব (২৩) নামে এক তরুণকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত রাকিব শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসী বাবার একমাত্র আশা-ভরসা বলে পরিচিত এই তরুণের মৃত্যুতে এলাকাবাসীও গভীরভাবে মর্মাহত।
স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এলাকায় অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। তবে এলাকাবাসীর প্রশ্ন—আর কত প্রাণ ঝরলে এমন নৃশংস হত্যাকাণ্ডের লাগাম টানা হবে?
নিহত রাকিবের পরিবারের আহাজারি আর স্বজনদের কান্না আজ একটি প্রশ্নই সামনে নিয়ে এসেছে—নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা কি সাধারণ মানুষ কখনোই পাবে না

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাজার থেকে ফেরার পথে তরুণকে পিটিয়ে হত্যা: বেগমগঞ্জে চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:২১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬