সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

 ​পবিত্র ঈদুল আজহার দোড়গোড়ায় দাঁড়িয়ে যখন ঘরে ঘরে আনন্দের প্রস্তুতি, ঠিক তখনই এক বুক বিষাদ আর হাহাকার নেমে এসেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকড়া ইউনিয়নের বাড়লা বিল পাড়ের কৃষকদের জীবনে। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় বাড়লা মৌজার বাড়লা বিলে প্রায় ১০ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। চোখের সামনে নিজেদের হাড়ভাঙা খাঁটুনির সোনালী স্বপ্ন পানিতে তলিয়ে যেতে দেখে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন এলাকার সাধারণ কৃষকেরা। ​স্থানীয় সূত্রে জানা যায়, বাড়লা বিলের ফসলের ওপর অত্র এলাকার বিপুল সংখ্যক কৃষকের জীবন-জীবিকা সরাসরি নির্ভরশীল। ঈদের ঠিক আগ মুহূর্তে আকস্মিকভাবে পানি চলে আসায় বিঘার পর বিঘা জমির উঠতি ফসল চোখের পলকে তলিয়ে যায়। এখন বুকসমান পানিতে নেমে ডুবন্ত ফসল ও ধান সংগ্রহের শেষ চেষ্টা চালাচ্ছেন উক্ত গ্রামের নিরুপায় কৃষকেরা। শেষ সম্বলটুকু বাঁচানোর এই ব্যাকুলতা যেন এক করুণ দৃশ্যের অবতারণা করেছে বাড়লা বিলের পাড়ে। ​ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষোভ ও আর্দ্র গলায় জানান, পবিত্র ঈদকে সামনে রেখে তাদের চোখে-মুখে অনেক স্বপ্ন ছিল। পরিবারের নতুন পোশাক, ঈদের আনন্দ—সবই জড়িয়ে ছিল এই ফসলের হাসির ওপর। কিন্তু মুহূর্তের দুর্যোগে ফসল ডুবে যাওয়ায় তারা এখন পরিবার-পরিজন নিয়ে আগামী দিনগুলো কীভাবে চলবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। ​এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি জরুরি তালিকা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ​তবে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী কৃষকদের জোরালো দাবি—এই সরকারি সহায়তা ঈদের আনন্দ পুরোপুরি ম্লান হওয়ার আগেই অত্যন্ত দ্রুততার সাথে যেন এই আর্থিক অনুদান সরাসরি প্রকৃত কৃষকদের হাতে পৌঁছানো হয়। সরকারি মানবিক সহায়তাই এখন বাড়লা বিল পাড়ের শত শত বিপন্ন কৃষক পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে বাড়লা বিল: ঈদের আনন্দ বিষাদে পরিণত, দিশেহারা কৃষক

আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬