সর্বশেষ
আমার দিদি তাছলিমা আক্তার মুক্তা বল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
মা দিদি যাচ্ছে কোথায় আসবে কবে বাড়ি , দিদিকে কেন নিয়ে যাচ্ছে পড়িয়ে লাল শাড়ি ? এতো মানুষ কেন মা’গো এসেছে আমাদের ঘরে সারা বাড়ি সাজিয়ে গুছিয়ে দিয়েছে সবাই ভরে । এতো এতো খাবার দাবার আয়োজন কাদের তরে , লাল শাড়িতে সেজে দিদি কেন কাঁদছে নিজের ঘরে ? দিচ্ছো না কেন মা’গো তুমি আমার কথার জবাব ? তোমার চোখে জল কেন মা কিসের তোমার অভাব




















