সর্বশেষ
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু আমার দিদি তাছলিমা আক্তার মুক্তা বল বেগমগঞ্জে আগামীকাল মাদক বিরোধী সমাবেশ খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক। কোরবানির হাটে আলোচনায় ‘ট্রাম্প’ নামের বিশাল মহিষ ৭০০ কেজির এলভিনো মহিষ দেখতে খামারে দর্শনার্থীদের ভিড় ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ বোতল বিলাতী মদসহ গ্রেফতার -০২ সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন আটক, ভ্রাম্যমাণ অভিযানে সাফল্য নোয়াখালী চৌমুহনী রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। তারাকান্দায় রামপুর খাল পুন:খনন কাজের শুভ উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

বেগমগঞ্জে আগামীকাল মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় একটি মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাজে মাদকের বিস্তার রোধ ও তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান।
আয়োজকরা জানান, মাদক বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তারা আরও বলেন, সমাবেশে ব্যাপক জনগণের অংশগ্রহণ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে সচেতনতামূলক একটি শক্তিশালী বার্তা সবার কাছে পৌঁছে যাবে।
এদিকে, সকল স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীলসহ সচেতন নাগরিকদের সমাবেশে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
সমাবেশের আয়োজনে রয়েছে মানবিক সংগঠন, নরোত্তমপুর টপ ব্লাড ব্যাংক (এনটিবিবি), নরোত্তমপুর প্রবাসী ঐক্য ফাউন্ডেশন ও নরোত্তমপুর আল-ইত্তেহাদ যুব সংঘ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেগমগঞ্জে আগামীকাল মাদক বিরোধী সমাবেশ

আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬