সর্বশেষ
তারাকান্দায় রামপুর খাল পুন:খনন কাজের শুভ উদ্ধোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। নালিতাবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মবিরোধী মানববন্ধনে হামলা, বিএনপি নেতা আহত খালেদুল ইসলাম নেতৃত্বে ডিজিটাল রূপে যাচ্ছে ঢাকা পবিস-২ নালিতাবাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করলেন সংসদ সদস্য ইন্জিনিয়ার মো: ফাহিম চৌধুরী গাইবান্ধায় দুদকের গণশুনানিতে ৩৫ দপ্তরের অভিযোগ প্লাস্টিক পাউডার সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের পথে অটো মোল্ডিং শিল্প। বিএনপির তৃণমূল কর্মীর ক্ষোভ: ‘তৃণমূল অবহেলিত, দলে হাইব্রিডদের প্রভাব বাড়ছে’ নিখোঁজ সংবাদ: গৃহকর্মীর সন্ধান চেয়ে থানায় অভিযোগ। ওষুধের দোকানের কর্মচারী থেকে বিতর্কিত আলোচনায় জামাল উদ্দিন — সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়।

নালিতাবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 মনজুরুল হক, নালিতাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে

 (শেরপুর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘তেপান্তর’-এ এ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা ও সামেদুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ তহবিল সম্পাদক রকিবুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আমিরুল ইসলাম, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, হারুন অর রশিদ, দৌলত হোসেন, রবিউল ইসলাম মন্ডল, মনোয়ার হোসেন, মনজুরুল হক, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, আল আমিন, তাওহিদুজ্জামান রোমান ও ওসমান ফারুক। মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. আব্দুল মালেক গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সবসময় গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা ও সুদৃষ্টি থাকবে।” সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬