সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মবিরোধী মানববন্ধনে হামলা, বিএনপি নেতা আহত

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

 গাইবান্ধা জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় ব্যবসায়ী মোঃ শাহজালাল আহত হয়েছেন। রোববার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, ২০০৯ সাল থেকে একটি কথিত দলিল লেখক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, জাল স্ট্যাম্প ব্যবহার এবং নানা অনিয়ম চালিয়ে আসছে। স্থানীয়দের দাবি, বর্তমানে কোনো বৈধ কমিটি না থাকলেও প্রতি দলিলে ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। মানববন্ধনের সময় হঠাৎ একদল ব্যক্তি শাহজালালের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তাকে টেনে হিঁচড়ে অফিসের ভেতরে নিয়ে মারধর করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যবসায়িক অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে আহত শাহজালাল গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্ত ও বিচার এবং অফিসের অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মবিরোধী মানববন্ধনে হামলা, বিএনপি নেতা আহত

আপডেট সময় : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬