সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

কক্সবাজার ট্যুরে চাঞ্চল্য: আইফোন ছিনতাই, নারী হয়রানির অভিযোগে তোলপাড়

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে গত ৭ মে কক্সবাজারে ভ্রমণে যাওয়া একটি পর্যটক দলের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্যটন মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ‘রঞ্জু’র নেতৃত্বে আয়োজিত এই ট্যুরের সদস্য আশা মনি ফেসবুক লাইভে এসে ট্যুর ব্যবস্থাপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানান, ‘অন্বেষা ট্রাভেলস’ এর মাধ্যমে প্রায় ৩০ জনের একটি দল কক্সবাজারে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকেই তারা নানা ধরনের সমস্যার মুখোমুখি হন। বিশেষ করে একটি হোটেলে অবস্থানকালে নারী সদস্যদের সঙ্গে অশোভন আচরণ ও মানসিক হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। আশা মনি লাইভে কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা বিশ্বাস করে এই ট্যুরে অংশ নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে নিরাপত্তাহীনতা ও অসম্মানজনক পরিস্থিতির শিকার হতে হয়েছে। একই সঙ্গে একটি আইফোন ছিনতাই বা খোয়া যাওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। নেটিজেনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান। এদিকে, ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজার ট্যুরে চাঞ্চল্য: আইফোন ছিনতাই, নারী হয়রানির অভিযোগে তোলপাড়

আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬