সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার বাজারে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (০৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা। জানা গেছে, “হাট বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে সাপাহার উপজেলা পরিষদ। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজার এলাকার সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। আরসিসি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হলে বাজারে যান চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহার বাজারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬