সর্বশেষ
চকরিয়ায় ৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক নেত্রকোণায়  ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও নারী কর্মীর অন্তরঙ্গ ছবি নিয়ে তোলপাড় সমাজ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত নেত্রকোণায়  ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত খানসামায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন সম্পাদকীয় মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায়ের দাবিতে নতুন প্রত্যয়

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

   ময়মনসিংহ-০৬ ফুলবাড়িয়া আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক গণ পরিষদ নির্বাচিত সদস্য বিশিষ্ট আইনজীবী এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ ২রা মে শনিবার সকাল ১০:৩০ ঘটিকায় ঢাকা ধানমন্ডিস্থ জাপান- বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতা থাকায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮বছর।তিনি দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এমপি মুছলেম উদ্দিন ১৯৭০ সালে গণ পরিষদ সদস্য নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ১৯৮৬, ১৯৯৬,২০০৮,২০১৪,২০১৮, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর খবরটি উনার ছেলে এড. ইমদাদুল হক সেলিম নিশ্চিত করেছেন। মরহুমের জানাযা নামাজ আগামীকাল ৩মে রবিবার সকাল ১০ঘটিকায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বেলা ৩ঘটিকায় ফুলবাড়িয়া হাইস্কুল মাঠে এবং আলহাজ্ব মোঃ মুছলেম উদ্দিন এতিমখানা মাঠে বিকাল ৫ঘটিকায় জানাযা শেষে উপজেলার নিউগি কুশমাইল নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সাবেক এমপি এড. মুছলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

আপডেট সময় : ০২:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬