মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ও নারী কর্মীর অন্তরঙ্গ ছবি নিয়ে তোলপাড়
- আপডেট সময় : ১১:৩৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
প্রতিবেদক, মৌলভীবাজার | মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সজীত কুমার বিশ্বাসের সঙ্গে একই প্রতিষ্ঠানের এক নারী কর্মীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় চরম বিব্রতকর অবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি। গত ১লা মে থেকে ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকে সমিতির ভেতরে-বাইরে সমালোচনার ঝড় বইছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জেনারেল ম্যানেজার সজীত কুমার বিশ্বাস তার দাপ্তরিক কক্ষে বিলিং সহকারী পূজা রানীর সাথে আপত্তিকর অবস্থায় রয়েছেন। পূজা রানী মৌলভীবাজার সদর উপজেলার মৃত জুরান চন্দ্র মজুমদারের স্ত্রী এবং এক সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে ওই সমিতিতে বিলিং সহকারী হিসেবে কর্মরত আছেন। সরকারি দপ্তরে বসে এ ধরনের কর্মকাণ্ডকে ‘নৈতিক স্খলন’ হিসেবে দেখছেন সচেতন মহল। ঘটনাটি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে আজ শনিবার (২ মে) জেনারেল ম্যানেজার সজীত কুমার বিশ্বাসের সাথে মুঠোফোনে ও সরাসরি যোগাযোগের চেষ্টা করা হয়। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ঘটনার বিষয়ে আত্মপক্ষ সমর্থন বা কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি এড়িয়ে যান। তার এমন নিরবতা সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সন্দেহ আরও ঘনীভূত করেছে। ছবিটি প্রকাশের পর থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এক ধরনের গুমোট পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই সামাজিক মাধ্যমে এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, “একটি জেলার বিদ্যুৎ ব্যবস্থার প্রধান কর্মকর্তার কক্ষ যদি এমন অনৈতিক কাজের স্থানে পরিণত হয়, তবে সাধারণ মানুষের কাছে আমরা কী জবাব দেব? এটি অত্যন্ত লজ্জাজনক।” এদিকে স্থানীয় গ্রাহক ও সচেতন নাগরিকরা দাবি তুলেছেন, দ্রুত এই ঘটনার তদন্ত করে দাপ্তরিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ওই নারী কর্মীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্য অব্যাহত রয়েছে।










